ভোরের পত্র

সীমান্তে শান্তি ফেরাতে আবারো আলোচনায় বসছে চীন ও ভারতীয় সেনাবাহিনী।

  • ১১ জানুয়ারি ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ
  • ২৫৪ বার দেখা হয়েছে

ভোরের পত্র ডেস্কঃ-
কূটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার মধ্যে ২০২০ সালের ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারান ২০ ভারতীয় জওয়ান। এলএসি বরাবর এখনও মোতায়েন রয়েছে দুপক্ষের ৬০ হাজারেরও বেশি সেনা।
পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সীমান্তে শান্তি ফেরাতে আবারো আলোচনায় বসছে চীন ও ভারতীয় সেনারা। আগামী বুধবার র কোর কমান্ডার স্তরের বৈঠকে বসছে।

এবার লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারত-চীন কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠকটি বুধবার চুশুল সেক্টর লাগোয়া মলডোতে হবে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

গত বছরের নভেম্বরে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সীমান্ত নিয়ে ‘ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন’-এর ২৩তম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ডেপসাং উপত্যকা ও হট স্প্রিংয়ের মতো অঞ্চলগুলো নিয়ে বিবাদ মেটাতে ফের দুই দেশের সেনাবাহিনীর কোর কমান্ডার স্তরের বৈঠক হবে।

ভারতীয় সেনাবাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন’ লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া বৈঠকের দিন ঘোষণা করে বলেন, আমাদের আশা আলোচনার মাধ্যমে লাদাখে বিবাদের শান্তিপূর্ণ সমাধান হবে।

২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের এলএসি পেরিয়ে চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) অনুপ্রবেশের পরেই অশান্তির সূচনা হয়

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিসরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট।
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিসরের…
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
সৌদি আরবে ২জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর।
সৌদি আরবে ২জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর।
তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক।
তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায়…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।
কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিল সৌদি আরব।
কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিল…
নাইজেরিয়ায় নৌকাডুবে ৭৬ জন নিহত।
নাইজেরিয়ায় নৌকাডুবে ৭৬ জন নিহত।
চীন-তাইওয়ানের চলমান উত্তেজনায় বেড়ে চলেছে যুদ্ধের আশংকা।
চীন-তাইওয়ানের চলমান উত্তেজনায় বেড়ে চলেছে যুদ্ধের আশংকা।