ভোরের পত্র

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।

  • ৯ ডিসেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
  • ১১৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গভীর তাৎপর্য ও মর্যাদার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে সচেতনতা, অনুপ্রেরণা ও অর্জনের রঙে রঙিন এক আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান।
সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা। নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা। সভায় প্রধান অতিথি ও উপস্থিত বক্তারা সমাজের নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ডিজিটাল নিরাপত্তা এবং সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর জোর দেন।
বক্তব্য রাখেন—
এইচ এম জহিরুল ইসলাম, সভাপতি বিজয়নগর প্রেসক্লাব ও চেয়ারম্যান বিআরডিবি,
আবদুল্লাহ আল হৃদয়, সাধারণ সম্পাদক বিজয়নগর প্রেসক্লাব,
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাহমিনা বেগম,
রোকেয়া নির্যাতিতা অদম্য নারী হিসেবে স্বীকৃত ঝুমা আক্তার,
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী রুনা আক্তার, সাবেক ইউপি সদস্য, চান্দুরা ইউনিয়ন,
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি দিবসের দাবী নয়—এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার। সমাজের প্রতিটি স্তর থেকে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশেষ করে ডিজিটাল যুগে কন্যাশিশু ও নারীদের অনলাইন নিরাপত্তা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন বার্তাও দেওয়া হয়।
এ বছরের প্রতিপাদ্য নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি—এই স্লোগানকে সামনে রেখে বিজয়নগরের নারীরা তুলে ধরেন তাঁদের সাফল্যের গল্প, সংগ্রামের পথ এবং নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়। সবার অংশগ্রহণ ও উচ্ছ্বাসে দিনটি হয়ে ওঠে নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অদম্যতার এক অনন্য প্রতীক।
বিজয়নগরের এ আয়োজনটি আবারও প্রমাণ করেছে— যেখানে নারী জাগ্রত, সেখানেই সমাজ এগিয়ে যায়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচন ও গনভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।
বিজয়নগর উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচন ও গনভোট উপলক্ষে…
নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: ডিসি ব্রাক্ষণবাড়িয়া।
নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে…
বিজয়নগরে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের নির্দেশীত শুভ বনভোজন মহোৎসব অনুষ্ঠিত।
বিজয়নগরে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের নির্দেশীত শুভ…
বিজয়নগরে আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শনে ইউএনওসহ বিএনপি নেতৃবৃন্দ
বিজয়নগরে আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শনে ইউএনওসহ বিএনপি…
শ্রীপুর উত্তর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের…
বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন বিএনপি সভাপতির পিতা–মাতার নামে কুলখানি অনুষ্ঠিত।
বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন বিএনপি সভাপতির পিতা–মাতার নামে কুলখানি…
বিজয়নগর উপজেলা বিআরডিবির উদ্যোগে ৮১ জন কৃষকের মাঝে ২৬ লক্ষ টাকা ক্ষুদ্রঋণ বিতরণ।
বিজয়নগর উপজেলা বিআরডিবির উদ্যোগে ৮১ জন কৃষকের মাঝে…
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৯ পরোয়ানাভুক্ত ২জন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৯ পরোয়ানাভুক্ত ২জন দুর্ধর্ষ…