ভোরের পত্র

বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি বাড়িঘর ভাংচুর।

  • ২৬ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
  • ৪২৩ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট:-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় হাঁসকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার খাদরাইল গ্রামের ছানু বাড়ি, সাবুদ আলী বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজনের সঙ্গে আক্তার চেয়ারম্যানের বাড়ির লোকজনের এই সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিবাড়ির গিয়াসউদ্দিন সরদারের বাড়ির পাশে সরকারি খাস পুকুরে কাশেমের হাঁস যাওয়ায় বিল্লাল ও গিয়াস উদ্দিনের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কাশেমের লোকজনকে বারণ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কয়েকটি বাড়ির ঘর, গেট ভাঙচুর ও কুপিয়ে নষ্ট করা হয়। এছাড়াও তিনটি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পুকুরের পানিতে খাটের ম্যাট্রেস, ছানি, বালিশ, ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র ভাসতে দেখা যায়।

অন্যদিকে, বিল্লাল অভিযোগ করেন, আগের দিন কাশেমের বাড়ির লোকজন রাস্তা দিয়ে আসার সময় তার মেয়ের চোখে আঘাত করে।

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…