
আবদুল্লাহ আল হ্নদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রামের খা বাড়ির মৃত ওসমান খার ছেলে মোঃ রমজান মিয়াকে ৭৪ বোতল স্কপ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ রমজান খাঁ নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
গতকাল ০১/০৫/২০২৫ইং রোজ বৃহস্পতি বার দিবাগত রাতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের দিকনির্দেশনায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া (খাঁ বাড়ি) থেকে মাদক ব্যবসায়ী রজমান খাঁর বসত ঘর থেকে ৭৪ বোতল স্কপ সিরাপ ও মাদক ব্যবসার নগদ ৪০ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, আসামির বসত ঘর থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।আমাদের মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং থাকবে।