ভোরের পত্র

বিজয়নগর উপজেলায় জন্ম নিবন্ধন সংশোধনী করতে ভোগান্তির শিকার ছিড়ে ফেলেছে ডকুমেন্টস

  • ৫ ডিসেম্বর ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ
  • ৬৮ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :-  ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার সাইমন নামের এক প্রবাসী সকাল ১০টা হইতে লাইনে থেকে ৩:৩০ মিনিটে নিজের সকল ডকুমেন্টস ছিড়ে ফেললেন উপজেলা চত্বরে।৫ই ডিসেম্বর (বৃহস্পতিবার) ৩টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে।

.   দেশের মাত্র অতিরিক্ত মাত্রায় ভোগান্তি পৌঁছে গেছে জন্ম নিবন্ধন সেবা প্রত্যাশী জনগণ। জন্ম নিবন্ধনের ভোগান্তি যেন এক লাগামহীন। নিজের জন্ম নিবন্ধন করতে গেলে বাপ-দাদার জন্ম নিবন্ধন করতে হয়রানি  পোহাতে হয় সাধারণ জনগণের। কোন কোন সময় দেখা যায় বাচ্চাদের স্কুলে ভর্তি করা অসম্ভব হয়ে পড়ে, কারণ সহজ সরল মানুষগুলা এতগুলা অনুরোধ, দৌড়াদৌড়ি করেও পূরণ করতে না পেরে, সাইমন এর মত ছিড়ে ফেলে নিরবে বসে থাকে। নিজ দেশের নাগরিকত্ব সম্পন্ন করতে এতগুলা ভোগান্তি কোন জায়গায় আছে বলে মনে হয় না বলে ভুক্তভোগীর দাবী।

.    ধারাবাহিকতায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তার অফিসের সামনে দেখা যায় বিরাট লাইন। সেখানে ৩টা ৩০মিনিটের ভুক্তভোগীদের কাছে জানা যায় সকাল ১০ঘটিকা হইতে অপেক্ষমান থেকেও সুরাহা পাচ্ছে না। তাই সারাদিন অপেক্ষা করে ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার সাইমন মিয়ার সকল কাগজপত্র ক্ষুবে ছিড়ে ফেলে চলে যান।

.     এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এর  প্রশাসনিক কর্মকর্তা মো: খন্দকার রাসেল সাংবাদিকদের বিভিন্ন অজুহাতে জানান, যে কোনো জন্ম নিবন্ধন আবেদনে ইউএনও স্যার অনুমোদন না দিলে আমার করার কিছু থাকেনা।এর পরেও অতি জরুরী বিষয়টা অগ্রাধিকার ভিত্তিতে করে থাকি।

.     এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…