ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে রাস্তার ইট সলিং তুলে বাড়ি নিলেন ইউপি চেয়ারম্যান।

  • ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ণ
  • ১০৫ বার দেখা হয়েছে

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় সরকারি বরাদ্দের অর্থ দিয়ে সংস্কারকৃত ইট সলিং রাস্তার ইট উঠিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চান্দুরা ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর বিরুদ্ধে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে ইউএনও ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি প্রাথমিক পর্যায়ে দেখার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, উপজেলার সাতগাঁও এলাকা চেয়ারম্যানের বাড়ি হতে সাতগাঁও গুচ্ছগ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্য মাটি রাস্তাটি ইট সলিং ছিল। এরই মধ্যে ১৩শ মিটার রাস্তা এলজিইডির মাধ্যমে কার্পেটিং করা হয়েছে। রাস্তার বাকি ৭শ মিটার রাস্তার ইট সলিংয়ের ইট গুলো উঠিয়ে ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী নিজ বাড়িতে নিয়ে স্টক করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

আরো জানা গেছে, রাস্তাটি বিগত ২০২০-২১ অর্থবছরে ৩০০ মিটার ও ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার মিটার। দুই অর্থ বছরে রাস্তার এক তৃতীয়াংশ ইতিমধ্যে কার্পেটিং করা হয়েছে। বাকি একাংশের ইট তুলে নিয়ে গেছেন চেয়ারম্যান।

স্থানীয়দের অভিযোগ, ২০২১ইং সালে কার্পেটিং করার সময় পুরনো লক্ষাদিক রাস্তার সরকারি ইটও তারই বাড়িতে এনে নিজ ইচ্ছামত কংক্রিট করে বিভিন্ন ঠিকাদারদের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে। চেয়ারম্যানের নিকট থেকে ইটের খোয়া ক্রয় করে স্থানীয় ঠিকাদাররা গ্রামের ভিতরে সরু রাস্তার ঢালাই এর কাজে ব্যবহার করেছেন। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা এব্যাপারে ভয়ে মুখ খুলতে পাচ্ছে না।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের বাড়িতে ইটগুলো আমরা পেয়েছি। ইট গুলো যথাস্থানে প্রতিস্থাপন করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, ১৫ নারীর মাঝে সোয়া ৪ লক্ষ টাকার ঋণ বিতরণ।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, ১৫ নারীর মাঝে…
বিজয়নগরের হরষপুর ইউনিয়ন  ৪নং ওয়ার্ড যুবদলের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।
বিজয়নগরের হরষপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের ইফতার ও…
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয় গাঁজা জব্দ।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয়…
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র…
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে শুভেচ্ছা।
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ…
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন…
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন– বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক…
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ইঞ্জিনিয়ার শ্যামল।
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি…