ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে অতিথিপাখি শিকারের মহোৎসব।

  • ১৬ নভেম্বর ২০২৪, ১:২৮ অপরাহ্ণ
  • ৫৫ বার দেখা হয়েছে

ভোরেরপত্র ডেক্স:-

শীতের আমেজ চলছে ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগরের শীতকালীন প্রাকৃতিক দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা। ঘন কুয়াশায় ঢেকে থাকা নদী-নালা ও হাওরের জনপদে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন যেন শীতের বার্তাবাহক। বালিহাঁস, পানকৌড়ি, বক, শামুকখোল, হরিয়ালসহ বিভিন্ন প্রজাতির পাখির কলতানে খাল-বিল, হাওর-বাওর এবং জলাশয় হয়ে ওঠে প্রাণবন্ত। হাজার মাইল দূর থেকে আসা এই অতিথি পাখিদের উপস্থিতি প্রকৃতিকে নতুন রূপ দেয়।

গোধূলির মায়াবী আলোয়, পাখিদের নীড়ে ফেরার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। ঝাঁকে ঝাঁকে আকাশে ওড়াউড়ি আর তাদের মধুর গুঞ্জন যেন দিনশেষের এক সুরেলা গল্প বলে। এই নিসর্গময় পরিবেশ অবকাশ যাপনে থাকা মানুষদের হৃদয় জুড়িয়ে দেয়, শান্তি এনে দেয়। প্রকৃতির এই সুরেলা ও শান্ত পরিবেশ জীবনের এক নতুন উপলব্ধি এনে দেয়।

শনিবার ১৬ নভেম্বর সরেজমিনে উপজেলার হরষপুর ইউপির একতারপুর গ্রামের পশ্চিম পাশে বহমান কাদর বিল, টিঙ্গা বিল, আলিঙ্গা বিল, বোয়ালিয়া বিল, হোফা বিল, আঠারো বিল, কুচিয়া নালে বিল, এসকল বিল রাতের আঁধারে আহার করতে আসা অতিথি পাখিগুলোকে নির্বিচারে বিভিন্ন রকম ফাঁদ পেতে এলাকার শিকারিরা শিকার করে। আতি ভোরে একতারপুর চক বাজারে পাখিদের বিক্রি করতে দেখা যায়। পাখিদের মধ্যে, স্থানীয় নাম-অগা, চেগা, নাড়ি হাঁস, শামুক খাওরি, ধল বক, ইত্যাদ। ৬০০ টাকা কেজি ধরে বিক্রি হয় এসকল অতিথি পাখি।

স্থানীয়দের আমানুর রশিদ ভূঁইয়া, একতারপুর হাই স্কুল প্রধান শিক্ষক শাহ আলম মিয়ার, শিক্ষানবিশ এডভোকেট জহুরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি অতি মুনাফার আশায় আইনকে উপেক্ষা করে এসব কাজ করে চলেছে। তাদেরকে বিচারের মুখোমুখি করা একান্ত প্রয়োজন । তা না হলে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এর সকল অতিথি পাখি পরিবেশ থেকে হারিয়ে যাবে।
অতিথি পাখি শিকার দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দণ্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধান রয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানা ওসি (তদন্ত) অমিতাভ দাশ তালুকদার বলেন- খোঁজ নিয়ে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার রহমান বলেন, অতিথি পাখি শিকার বেআইনী, খোঁজ নিয়ে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…