আব্দুল্লাহ আল হৃদয়,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক ৩টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে কুমিল্লা সেক্টরের সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম কালাছড়া, বিষ্ণপুর এবং কাশিনগর এলাকায় দুই দিনে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ১,৫০০ পিস ইয়াবা, ১০০ বোতল স্কফ, ৯৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিয়ার আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, তবে ফেলে রেখে যায় মাদকদ্রব্যগুলো।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৮,২৬,৫০০ টাকা। এগুলো পরবর্তীতে ধ্বংস করার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সাথে সমন্বয় করে ব্যাটালিয়ন সদর দফতরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.