ভোরের পত্র

চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু।

  • ২৩ এপ্রিল ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ণ
  • ৫১ বার দেখা হয়েছে

চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড হারলা নতুনবাড়ি এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, এলাকার জাকির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া মিম্পা (৭) ও একই এলাকার বেলাল উদ্দীনের কন্যা জান্নাতুল মাওয়া মিম্পা (৯) দুপুর সাড়ে ১২টার দিকে একই সাথে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। বেশকিছুক্ষণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরবতীর্তে নুসরাত ও জান্নাতুলের নিথর দেহ পুকুরে ভেসে উঠে। এসময় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ,…
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এম শহিদুল ইসলাম সরকারের।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা…
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই…
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।