
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা,এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ওহিদুল ইসলাম, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/মোঃ আবু আল-ইমরান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে আজ (২৪ মার্চ) সকাল ০৭:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনরিপাড়া গ্রামস্থ ১নং আসামীর বাসা হতে ধৃত আসামী মোঃ খোকন (৫০), পিতা-মৃত বদর উদ্দিন, সাং- দৌলতদিয়ার চুনুরি পাড়া, ২। মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত আব্দুল বারেক, সাং-তালতলা প্রাইমারি স্কুল পাড়া, উভয় থানা ও জেলা -চুয়াডাঙ্গাদ্বয়’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস অবৈধ নেশা জাতীয় এ্যম্পুল ইনজেকশন মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।