ভোরের পত্র

তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪জন

  • ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ণ
  • ৩০৫ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ চারজন আহত হয়েছেন।১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উমেদ আলীর ছেলে শাহ্ আলম (৩০) সহোদর শাহ্ আলমের ছোট ভাই সুজন মিয়া (২৫), মা রাশিয়া খাতুন (৪৮) ও স্ত্রী রেখা বেগম (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রঙ্গাছড়া গ্রামের উমেদ আলীর ছেলে শাহ্ আলমের সাথে প্রতিবেশী মতলিব মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে প্রতিপক্ষ মতলিব মিয়ার সাথে জায়গাজমি নিয়ে কথা কাটাকাটি হয় শাহ্ আলমের। এক পর্যায়ে মতলিব মিয়া ও তার ছেলে নুর ইসলাম ও আনোয়ার হোসেনসহ তাদের লোকজন লাঠিসোঁটা,দেশীয় রামদা,লোহার রড ও দেশীয় নানা অস্ত্রসস্ত্র নিয়ে শাহ্ আলম ও তার ভাই সুজন মিয়া, তার মা রাশিয়া খাতুন ও তার স্ত্রী রেখা বেগমের ওপর হামলা করেন।এতে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে হামলার শিকারে গুরুতর আহত হন তাঁরা চারজন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহত শাহ্ আলমের মা রাশিয়া খাতুন ও স্ত্রী রেখা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। অপর দিকে শাহ্ আলম ও তার ভাই সুজন মিয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে নুর ইসলাম বলেন, আমরা হামলা করিনি, প্রতিপক্ষের লোকজনই হামলা করেছে।

এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ##

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান