ভোরের পত্র

নওগাঁর শাপাাহারে স্বপন নামে এক জন ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

  • ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২:৫০ অপরাহ্ণ
  • ১১৩ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকা নওগাঁঃ

নওগাঁয় মনিরুল ইসলাম স্বপন (৩৬) নামে এক ভূয়া ডাক্তার কে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মনিরুল ইসলাম স্বপন নওগাঁর সাপাহার উপজেলা সদরের সততা ক্লিনিকের পরিচালক বলে জানা গেছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা সদরের সততা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা মনিরুল ইসলাম স্বপন এর অপারেশন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। সেই সূত্র ধরে শুক্রবার সকালে সততা ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের প্রশ্নত্তোরে ওই কতিথ ডাক্তার তার দোষ স্বীকার করে। এসময় তার ক্লিনিকের লাইসেন্স না থাকায় এবং নিজেকে ডাক্তার হিসেবে অপারেশন করার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড আদেশ শোনান ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ক্লিনিকের রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা ও খোঁজ খবর নিতে বলেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন সহ আরও অনেকে।
উল্লেখ্য যে, ঐ কতিথ ডাক্তার মনিরুল ইসলাম স্বপনের কোন একাডেমিক ও ডাক্তারি সনদ নেই বলে জানা গেছে। এছাড়াও সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে পোরশা উপেজলার সরাইগাছী সহ বিভিন্ন এলাকার ক্লিনিকগুলোতে অপারেশন করে আসছে বলে জানান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ,…
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এম শহিদুল ইসলাম সরকারের।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা…
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই…
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।