
স্টাফ রিপোর্ট :-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন,ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল,১৯/৯/২০২৫ইং শুক্রবার বিকাল ৫ঘটিকায় সময় শহরের উনার নিজ বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়, এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলী আজম,সদর উপজেলা বিএনপির সভাপতি এড,রুমা,জেলা বিএনপির সহ সভাপতি এড,শফিকুল ইসলাম, এড,গোলাম সারুয়ার খোকন,মমিনুল হক, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড,ইমাম হোসেন, উপজেলা বিএনপির সদস্য এইচ,এম,জহিরুল ইসলাম, আবুল কাসেম,উলামা দলের আহবায়ক,মা:সুমন ইছাপুরা ইউনিয়নের সভাপতি আমিন, সাধারণ সম্পাদক এনাম খা,জাহাঙ্গীর,জয়দর আলী, আক্তার,কাসেম, যুবদলের নেতা আরাফাত, আর জে রুবেল, সুহেল জিবন,ছাত্রদলের সভাপতি সাগর,সহ সকল ওয়ার্ডের নেতাকর্মীরা,
সার্বিক পরিস্থিতি নিয়ে ,ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল বলেন, বিজয়নগর উপজেলার রাজধানী হলো ইছাপুরা ইউনিয়ন, এই ইউনিয়নে বিএনপির দুর্নাম হলে পুরো উপজেলায় চড়ে যায়,তাতে বিএনপি’র ভাবমূর্তি নষ্ট হয়,বিজয়নগর উপজেলা বিএনপির সম্মান রক্ষার্থে ইছাপুরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সবার সাথে সদাচরণ করতে হবে। ইছাপুরা ইউনিয়নের সকল নেতাকর্মীদের,আওয়ামী দোসরদের সংঘ ছেড়ে জনকল্যাণ কাজে মনোযোগ দিতে হবে,কোন দাঙ্গা ফ্যাসাদে ও দলীয় সম্মান নষ্ট হোক এমন কাজে জড়ানো যাবে না, কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না,সবাই মামলা হামলা থেকে বিরত থাকতে হবে,ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জনাব, তারেক রহমানের নির্দেশ মেনে সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি করতে হবে, সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে হবে, হিন্দু ধর্মের আসন্ন পূজায় যেন দুষ্কৃতিকারীরা কোন আক্রমণ করতে না পারে,এলাকার সকল নেতাকর্মীরা নজর রাখতে হবে।