ভোরের পত্র

বুড়িচংয়ে ছাত্রদের উপর হামলা ও একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • ৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ণ
  • ৫০ বার দেখা হয়েছে

বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সাকু মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. সোলেমানকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভরাসার বাজার থেকে তাকে আটক করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান, সোলেমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ছাড়াও একাধিক ডাকাতি, হত্যা, চাঁদাবাজি,  মাদক মামলা রয়েছে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, সোলেমান ষোলনল ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েক করেছিল। তার ভয়ে পুরো ইউনিয়নবাসী আতংকিত ছিল। তার বিরুদ্ধে বুড়িচং থানায় চাঁদাবাজি ও হত্যা মামলাসহ ৩টি মামলা রয়েছে।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে। ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান