ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যু, এসআই গ্রেফতার।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
  • ২০৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়া, ২৯সেপ্টেম্বর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৩) নামের এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, তাকে অবৈধভাবে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মহিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এহতেশামুল হক জানান, রোববার সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

মামলা দায়ের ও গ্রেপ্তার:
সোমবার বিকালে এসআই মহিম উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল্লাহর বড় ভাই বাদী হয়ে এসআই মহিম উদ্দিনসহ চারজনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- সলিমগঞ্জের বাড়াইলের তবি মিয়া (৩৪), আল আমিন (৩২) এবং বাঞ্ছারামপুরের আয়নাল হক (৩০)।

ঘটনার আদ্যোপান্ত:
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সলিমগঞ্জের তবি মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তবি মিয়ার এক আত্মীয় নবীনগর থানায় অভিযোগ করেন। এরপর ২৩ সেপ্টেম্বর সকালে তবি মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন আব্দুল্লাহকে চোর সন্দেহে সলিমগঞ্জ বাজারের অটোরিকশা স্ট্যান্ডের সামনে থেকে আটক করেন।

প্রথমে আব্দুল্লাহকে রাস্তায় এবং পরে তবি মিয়ার বাড়িতে নিয়ে গণপিটুনি ও নির্যাতন করা হয়। পরবর্তীতে তাকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল্লাহকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হলেও, এসআই মাহিম উদ্দিন বিষয়টি কাউকে না জানিয়ে আব্দুল্লাহকে অবৈধভাবে আটকে রাখেন।

নির্যাতনের অভিযোগ ও মৃত্যু:
আব্দুল্লাহর চাচাতো ভাই শাকিল মিয়া অভিযোগ করেন, মিথ্যা চুরির অভিযোগে তার ভাইকে গণপিটুনি দেওয়া হয়েছে। তার পায়ে সুঁই ঢুকানো হয়েছে, প্লাস দিয়ে কপালে চামড়া তোলা হয়েছে এবং সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

পুলিশ হেফাজতে থাকাকালীন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। রোববার বিকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়।

পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, “আব্দুল্লাহকে ক্যাম্পে অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে ধারণা করছি। বিভিন্ন সময় তাকে চিকিৎসা দেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান