ভোরের পত্র

মধুপুরে জাতীয় তামাকমুক্ত দিবসে তামাক বিরোধী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

  • ১০ অক্টোবর ২০২৩, ১১:২১ অপরাহ্ণ
  • ১৪৪ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে তামাক বিরোধী সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ তামাক বিরোধী জোট মধুপুর স্বাস্থ্য শিক্ষা কৃষি গবেষণা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলার মেলা সংস্থা ও বিচরণ সংস্থা। “দেশব্যাপী তামাক নিয়ন্ত্রন আইন লঙ্ঘন ও তামাক কোম্পানির বেপরোয়া নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা সংস্থাগুলো।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুপুর স্বাস্থ্য শিক্ষা গবেষণা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মো. আবু সালেহ। এসময় উপস্থিত ছিলেন বিচরণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বাংলার মেলার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ সাধারণ সম্পাদক বাবুল রানা সহ অন্যান্য সাংবাদিকগন। মধুপুর স্বাস্থ্য শিক্ষা গবেষণা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মো. আবু সালেহ তামাক আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ করা, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা’, মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন সুপারিশ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত।
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ এখলাছ মিয়া
৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা…
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…