ভোরের পত্র

শহীদ জিয়ার মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন।

  • ২৪ জুন ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
  • ১১৮ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন। ২৪ জুন ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শ্রদ্ধা নিবেদনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলী আজম,সাংগঠনিক সম্পাদক শাহিন ও শামিম মোল্লার নেতৃত্বে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, ডাক্তার রফিকুল ইসলাম, জেলা নবজাগরণ দলের সিনিয়র সহ-সভাপতি এ এইচ এম গোলাম জহির, বিজয়নগর উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার, চান্দুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন আলমগীর, সহ সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আলী ইমরান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হেবজু খান, বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও অনেকে।
কর্মসূচিতে জেলা ও সকল উপজেলার বিএনপি, চান্দুরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল…
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন” আব্দুস সামাদ মুন্সি
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন”…
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়…
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী এলাকাবাসীর।
সরাইল উপজেলার দেওড়া গ্রামে আফরোজ হত্যা পরিকল্পিত দাবী…
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
নবীনগরে পবিত্র কোরআন অবমাননা যুবক আটক।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ  ২জন আটক।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান মালামালসহ…
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান
একজন রাজনৈতিক আদর্শ ও মানবিক নেতৃত্ব: মাহবুবুর রহমান