ভোরের পত্র

সরাইলে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত

  • ৭ জুন ২০২২, ১১:৩২ অপরাহ্ণ
  • ২৫৯ বার দেখা হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদ দাতাঃ-ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুন) বিকাল ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হৃদয় বনিক। তিনি মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকার বিপুল বনিকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে হৃদয় বনিক মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে পৌঁছলে তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হৃদয় বনিক ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মহাসড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়।

এ ব্যপারে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকাসহ বেশ কয়েকটি স্পটে ত্রুটিপূর্ণ বিটুমিনসহ পিচ ঢালাই কাজে সমস্যা থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানকার রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম সবুজ প্রান্ত।
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ;একজন সমাজ সেবক প্রদীপ ব্রম্ম…
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ…
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী মোঃ খছরুল আলম।
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, মেম্বার প্রার্থী…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সাথে সাংবাদিক…
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড গার্ড মোশারফকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংবর্ধনা।
ট্রেনে পাওয়া স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়া স্টুয়ার্ড…
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী পদমর্যাদা প্রদান, বিজয়নগর প্রেসক্লাবের অভিনন্দন।
ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে উপমন্ত্রী…
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…