স্টাফ রিপোর্ট:-আজ সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬। বিজয়নগর উপজেলা খেলার মাঠে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাঠের লড়াইয়ে বালকদের মুখোমুখি হয়েছিল ছত্তরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানটান উত্তেজনার এই ম্যাচে খাদুরাইলকে পরাজিত করে বিজয়ের উল্লাসে মাতে ছত্তরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অন্যদিকে, বালিকাদের লড়াকু ফুটবল উপহার দেয় ফতেহপুর চেনু মিয়া প্রাথমিক বিদ্যালয় ও মেরাশানী প্রাথমিক বিদ্যালয়। মাঠজুড়ে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়।
আজকের এই জমকালো আয়োজনে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন মুন্সি, জমির হোসেন দস্তগীর, মহসিন আহমেদ ভূইয়া এবং এনসিপির আতাউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বর্ণজীৎ দেব ও সহকারী শিক্ষা অফিসা লুৎফর রহমান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি শাজাহান মিয়া,আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজুল ইসলাম।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন ধারাভাষ্যকার আবু হানিফ। বালকদের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন এবিএম রিপন এবং বালিকাদের ম্যাচে আমিনুল হক খন্দকার। মাঠ সজ্জায় বিশেষ ভূমিকা রাখেন মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ ও রিপন মিয়া।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের উপচে পড়া ভিড় প্রমাণ করে দেয়, বিজয়নগরে ফুটবলের জোয়ার আজও অম্লান। খেলা শেষে বিজয়ীদের হাতে টপি তুলে দেন উপস্থিত সভাপতি ও অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.