মেহেজাবিন রাজ দিনা:-
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ২৩ই ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে সকাল ১০ ঘটিকায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভূপেশ চৌধুরীর গনপাঠাগার চত্তরে, মৃণাল চৌধুরী লিটন এর সভাপতিত্বে ও রেজাউল আমিন এর সঞ্চালনায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল মন্ত্র শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভাষা আলোচনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা কাজী হারিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, উপজেলার কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, ব্যরোচিফ সাপ্তাহিক তিতাস বাণী, জহিরুল ইসলাম মঞ্জু, সাবেক যুগ্ন সম্পাদক বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ হোসাইন আহমেদ দুলাল, অর্থ সম্পাদক বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ রাজীবচন্দ্র বণিক, সাতগাঁও গ্রামের মোবারক হোসাইন, বাবুল সরদার ও দৈনিক জাতীয় দৈনিক ভোরের দর্পণ এর প্রতিনিধি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজয়নগর উপজেলা প্রেসক্লাব আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য গৌরবের বিষয়, এবং ভাষা সৈনিকের নামে এই পাঠাগার হওয়াতে একজন ভাষা সৈনিকের মর্যাদা কিছুটা হলেও পেল, এবং এই পাঠাগার সংস্কারে উনার আন্তরিক সহযোগিতা থাকবে এবং সাথে সাথে এম পি মহোদয়ের সাথে কথা বলে ওনি যতটুক করার দরকার সহযোগিতা করবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.