বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি সারোয়ার রহমানকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালীসীমা গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে সারোয়ার রহমান (৫৫)
জি আর ৩২০/২১, মামলা নং ৩১, গত ১৮ই মার্চ ২০২১ সালে মামলায় ৩৬ (১) এর ১০ (ক) মাদক দ্রব্য আইনে ২০১৮ ধারায় দোষী সাব্যস্ত করে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও পাচঁ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।
২১শে এপ্রিল (সোমবার) রাত ১১ টায় বিজয়নগর থানার এএসআই সজীব ও তার সঙ্গীয় ফোর্স বিজয়নগর থানার নবাগত ওসি শহিদুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশি কায়দায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজয়নগর থানার নবাগত ওসি শহিদুল ইসলাম জানান, গত রাতে সাজাপ্রাপ্ত আসামি ছাড়াও ভিন্ন মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এমন অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.