আবদুল্লাহ আল হ্নদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলাম শাখার উদ্যোগে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
০১/০৫/২০১৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায়, চান্দুরা ডাকবাংলা খেলার মাঠে শ্রমিকদেরকে দিবসটি পালিত হয়।
শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ মুখলেসুর রহমান সঞ্চালনায়, চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, মোঃ আবদুর রশিদ মাষ্টার, বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিহাব ছিদ্দীকি, লন্ডন প্রবাসী মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোঃ নুরুল ইসলাম সর্দার, চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক দানবীর,সমাজ সেবক, শ্রমিকদের বন্ধু মোঃ সিহাব উদ্দিন, তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, সব সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যা করার দরকার তা করা হবে। এবং চান্দুরা ইউনিয়নের সিএনজি স্টেশন নির্ধারিত স্থানে স্থাপন করা জন্য শ্রমিকদের দাবী পূর্ণে যাহা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ । এ সময় ইউনিয়ন জামায়াত ইসলামীর অর্থায়নে শ্রমিকদের মাঝে টি শার্ট বিতরণ করা হয়।সভাপতি লুৎফুর রহমানের সমাপনী বক্তব্য শেষে, মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তী ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.