ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়া সিমান্ত এলাকার বিজয়নগর উপজেলার গোয়ালনগর এলাকায় অটো রিকশা থেকে-১৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে বিজয়নগর আউলিয়া বাজার ফাঁড়ির ইনচার্জ মো.আবুল হাসেমএর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক কারবারির নাম মিম। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারি চালিত একটি অটো রিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মিমের কাছে থাকা ব্যাগ থেকে-১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসেম জানান, "আমরা আগে থেকেই মিমকে নজরদারিতে রেখেছিলাম। গোপন সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে ধরি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.