স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসির আরাফাত, উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনক আরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি জয়নাল আবেদীন কাসেমী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, জবাবদিহিতা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.