প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ
বিজয়নগরে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব।

এইচ,এম,জহিরুল ইসলামঃ- নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগানে ব্রাহ্মন বাড়িয়ার বিজয়নগরে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব। আজ সকাল বিজয়নগর মির্জাপুর সরকারীপ্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিজয়নগর মির্জাপুর সরকারীপ্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন
বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক বিভা মজুমদার সভাপতিত্বে বই উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন যুবনেতা রাস্টু মিয়া বিদ্যালয়ের শিক্ষক মো শিব্বির সহ অনেকে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের অন্যান্য শিক্ষকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
পথ ধরে নতুন বই বুকে জড়িয়ে উচ্ছ্বাসিত হয়ে বাড়ি ফিরছিলেন
জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বিজয়নগরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ায় শিশুদের মুখে যেমন হাসি ফুটে উঠেছে, তেমনি খুশি হয়েছেন অভিভাবক আর শিক্ষকরা
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.