বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের আকস্মিক সভা, হতবাক সভাপতি ও সাধারণ সম্পাদক
৩০ নভেম্বর রোজ বুধবার চান্দুরা ইউনিয়ন পরিষদে বিজয়নগর উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগের আকস্মিক সভা অনুষ্ঠিত হয়।
কে বা কার নেতৃত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয় ; তার কিছুই জানেন না চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক লিখিত বিবৃতিতে উক্ত বিষয়টি তুলে ধরেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মতি ও সাধারণ সম্পাদক মো: সামসুজ্জামান।
বিজয়নগর উপজেলা চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মতি ও সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান লিখিত বিবৃতিতে উল্লেখ করেন যে-"চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মকান্ড যখন সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে এবং উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় নয়টি ওয়ার্ডে সফলভাবে কমিটি গঠন করা হয়। ঠিক সেই মুহূর্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার ইউনিয়ন কার্যালয়ে এক সভা/মিটিং আহবান করেন যার সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাথে কোন সম্পর্ক নেই।যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার শামিল। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন উক্ত বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কে অবহিত করা হয়েছে। নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিকট অনুরোধ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.