বিজয়নগর প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বিজয়নগরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা জমির হোসেন দস্তগীর, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি,এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াছির আরাফাত, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা। এছাড়াও উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির ভূইয়া, সিরাজুল ইসলাম ফেরদৌস, কৃষি উপসহকারী জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি জয়নাল আবেদীন কাসেমী। প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন মৎস্যচাষিকে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—জুনায়েদ মিয়া, দুলাল মিয়া ও মো. আঃ রব। তাদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের বিভিন্ন আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.