:ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক আব্দুল খালেক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক।
সরাইল খাঁতিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ঢাকামূখী একটি পাথরবোঝাই ট্রাকের সাথে সিলেটমূখী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যায়।
এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দসহ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.