মেহেজাবিন রাজ দিনাঃ-
ব্রাহ্মণবাড়িয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে অদ্য ২১/০৩/২০২২ ইং তারিখ বিজয়নগর থানাধীন চম্পকনগর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) নুরুল ইসলাম ও এএসআই (নিঃ) আবজাল আহমদ সঙ্গীয় ফোর্সসহ পত্তন ইউপিস্থ কেশবপুর সাকিনে দুলালপুর টু নয়াগাঁও পাকা সড়কের কড়ইগাছ তলার দক্ষিন পাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ তাজুল ইসলাম , মাতা-কাঞ্চন বেগম ,গ্রাম- কাশিনগর (লিচু বাগান) থানা- বিজয়নগর, জেলা –ব্রাহ্মণবাড়িয়াকে ৫০ বোতল ফেন্সিডিল সহ (যাহার আনুমানিক মূল্য-৭৫,০০০/-টাকা) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের প্রচলিত ধারায় মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.