ভোরের পত্র

বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৯ জুন ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
  • ৬৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
​বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বর্নিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান এবং বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার।
​সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন সমিতির ম্যানেজার মুক্তার হোসেন।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারুয়ার হাজারী পলাশ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, কৃষক সমিতির পক্ষে রঞ্জিত মালাকার ও আঃ হামিদ প্রমুখ।
​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সমিতির সকল কার্যক্রমকে আরও জোরদার করার জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। সাধারণ সভায় বিজয়নগর উপজেলা বিআরডিবির বর্তমান ‘অফিসার সংকট’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে দ্রুত এই সংকট নিরসনের দাবি জানানো হয়।
​এর আগে, সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ছাদেকুল ইসলাম এবং গীতা পাঠ করেন রঞ্জিত মালাকার। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন উপস্থিত অতিথি বৃন্দ। সভায় সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের…
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল কোর্টে জরিমানা।
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল…
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে…
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।