ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারী বৃষ্টিতে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাবা-মা ও এক বোন আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাফিন (১২) ও মিশু (১০) ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। মন্নাফসহ তার স্ত্রী রোকসানা (৩০) ও মেয়ে ইশু (১০) আহত হন। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মন্নাফ একজন কৃষিজীবী। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে ওই মাটিরঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে প্রচণ্ড বৃষ্টি হলে তাদের ঘরটি ধসে পড়ে।
ওসি আরও বলেন, তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.