এইচ,এম,জহিরুল ইসলাম:-বিজয়নগরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, থানা পুলিশের এএসআই মোঃ আব্দুল করিমের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর পাক্কা বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা-১৪৪৪/২০১৮, জিআর মামলা নং-২০২/২০১৮(বিজয়নগর) এর ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ জুয়েল মিয়া (২৮) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানার মামলা নং-৪৫, তারিখ-২৫/০৫/২০১৮, জিআর নং-২০২/২০১৮, ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভ‚ক্ত আসামি ছিল। অপর দিকে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মহেষপুর রানওয়ে বাজার পাক্কা বাড়ি মোড় থেকে মহন মিয়া (৪০) ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বিয়জয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, একজন সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরেকে আইনী প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.