
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। আহতরা হলেন- রামিম (১৬), জিহান (১৬), নোমান (১৬), সামিয়া (৮), তামিম (১৫), রাহুল (১৪), হোসাইন (১৫), শফিকুল (১৭), তানভীর (১৭), রাতুল (১৭), ফাহিম (১৫), আতিক (১৭), শরীফ (১৬) ও জাহেদ আলী (৬০)।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানে পিকনিক করতে যায়। পরে বিকেলে ফেরার পথে বিজয়নগরের বীপরপাশা এলাকায় মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সব আরোহী আহত হন। বাসেরও কয়েকজন যাত্রী আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.