স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বুধন্তী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি প্রকাশ পায়। তারা বলেন, সংগঠনের অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় দল আরও শক্তিশালী হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মিজানুর রহমান বলেন,
“আমার নেতা, অভিভাবকতুল্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের বিচক্ষণ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার ফলে আজ আমি ন্যায়বিচার পেয়েছি। এ জন্য আমি তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে জেলা ও কেন্দ্রীয় যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানাই, যারা আমার বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখেছেন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে বিএনপি ও যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর হাত আরও শক্তি শালী হবে। এবং দলীয় কার্যক্রম আরও গতীশিল হবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.