ভোরের পত্র

বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১২ নভেম্বর ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
  • ৩৭৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গভীর রাতে রহস্যজনকভাবে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত টাকার ভোল্ট অক্ষত রয়েছে।

(১২নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার চান্দুরা ইউপির আমতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান,বাইরে থেকে কেউ পেট্রোল ঢেলে আগুন লাগায়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত আমাদের খবর দেন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিভিয়ে ফেলে। তিনি আরও জানান,এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এতে কিছু কাগজ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে টাকার কোনো ক্ষতি হয়নি। স্থানীয়দের ধারণা,কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে, তা কেউ দেখেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয় গাঁজা জব্দ।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয়…
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র…
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে শুভেচ্ছা।
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ…
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন…
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন– বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক…
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ইঞ্জিনিয়ার শ্যামল।
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি…
বিজয়নগরে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘GAP সার্টিফিকেট’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বিজয়নগরে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘GAP সার্টিফিকেট’ বিষয়ক…
বিজয়নগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে  ইন্জিনিয়ার শ্যামল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
বিজয়নগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে ইন্জিনিয়ার শ্যামল এর…