স্টাফ রিপোর্ট :-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন মির্জাপুর গ্রামে অতিরিক্ত মদপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন: বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৭০) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শারদীয় দূর্গা পূজায় দশমীর রাতে কয়েকজন অতিরিক্ত মদপান করে নাচানাচি করে অসুস্থ হয়ে পড়েন।পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক হাসপাতাল লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শনিবার ভোরে শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস মারা যান।এই ঘটনায় অপর তিন যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান,অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে একদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে শনিবার ভোরে তারা দুজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.