ভোরের পত্র

বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • ৪ ডিসেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
  • ২২৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমানের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
সভায় উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা:শাহজাল,মৎস কর্মকর্তা জায়মন জাহান,সমবায় কর্মকর্তা, রুবিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা, জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ, এন সি পির নেতা আমিনুল ইসলাম চৌধুরী, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম কিবরিয়া, হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক সিহাব ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর আহমেদ ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি।
সভায় সভাপতিত্ব করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান। নিজ পরিচয় উপস্থাপনের পাশাপাশি তিনি উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “বিজয়নগরের উন্নয়নে সবার সহযোগিতা জরুরি। জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
পরিচিতি পর্ব শেষে উপজেলার বিভিন্ন সমস্যা—সড়ক সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও পরিবেশ–সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। ইউএনও হাছিবুর রহমান এগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সকলের সহযোগীতায় সমাধানের আশ্বাস দেন।
সভা শেষে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে পৃথক আলোচনা হয়। এসব জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার দায়িত্বভার গ্রহণের পর এ ছিল ইউএনও হাছিবুর রহমানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত সবাই তার নেতৃত্বে বিজয়নগর আরও এগিয়ে যাবে—এ আশা ব্যক্ত করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয় গাঁজা জব্দ।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয়…
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র…
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে শুভেচ্ছা।
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ…
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন…
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন– বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক…
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ইঞ্জিনিয়ার শ্যামল।
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি…
বিজয়নগরে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘GAP সার্টিফিকেট’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বিজয়নগরে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘GAP সার্টিফিকেট’ বিষয়ক…
বিজয়নগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে  ইন্জিনিয়ার শ্যামল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
বিজয়নগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে ইন্জিনিয়ার শ্যামল এর…