স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগের দুই নেতাকে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০), তিনি উপজেলার চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। অপরজন হলো বুধন্তী ইউনিয়নের সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, তিনি কদর আলীর ছেলে।
পুলিশ জানায়, বিজয়নগর থানার মামলা নং-০২, তারিখ ২ মার্চ ২০২৫, বিষ্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিজয়নগর থানার এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করে।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়ে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.