মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়নগর উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে আজ ২১/০৯/২০২২ খ্রি. তারিখে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহগীর আলম মহোদয় ও সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়। বিভিন্ন শ্রেণী পেশার, সকল ধর্মের প্রায় আট শতাধিক ব্যক্তি এই সমাবেশে যোগ দেন। সমাবেশে সকল বক্তা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে সকলকে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.