ভোরের পত্র

বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ২ ডিসেম্বর ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
  • ২৭৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির এক বিশাল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম খাঁ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিগত দিনের রাজনৈতিক পরিস্থিতির স্মৃতিচারণ করে বলেন, “এই ইউনিয়নের কিছু দানব অতীতে আমার গাড়ি ভাংচুর করেছিল। বিগত ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার আমি এবং ডামি প্রার্থীর নির্বাচন মঞ্চস্থ করেছিল, আমরা আর এমন প্রহসনের নির্বাচন দেখতে চাই না।”
আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ও নির্বাচনী প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করব। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে কথা দিচ্ছি—আমি আপনাদের সুখে-দুখে পাশে থাকব এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।”
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারুয়ার খোকন, এ বি এম মমিনুল হক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম,যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, নুরুল হুদা সরকার, বিজয়নগর উপজেলা বিএনপির জমির হোসেন দস্তগীর, এডভোকেট ইমাম হোসেন, শাহ আলম, বিআরডিবি চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম। এছাড়াও মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর ও সাধারণ সম্পাদক শিউলী আক্তারসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয় গাঁজা জব্দ।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে র‍্যাবের অভিযানে ১৯৬কেজি ভারতীয়…
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বিজয়নগরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র…
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে শুভেচ্ছা।
বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ…
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, নকল ওয়াকিটকিসহ ১জন…
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন– বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম।
বিজয়নগরের মানুষ উৎসবের আমেজে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক…
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি করতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:ইঞ্জিনিয়ার শ্যামল।
জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাই,কেউ ভোট চুরি…
বিজয়নগরে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘GAP সার্টিফিকেট’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বিজয়নগরে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘GAP সার্টিফিকেট’ বিষয়ক…
বিজয়নগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে  ইন্জিনিয়ার শ্যামল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
বিজয়নগরে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে ইন্জিনিয়ার শ্যামল এর…