স্টাফ রিপোর্ট:–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বেলা ২টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনসেবা কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান এইচ. এম. জহিরুল ইসলাম,উপজেলা পিআইও জিল্লুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোছাম্মদ রুবিনা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা,উপজেলা মৎস্য অফিসার জায়মন জাহান ও বিভিন্ন ইউনিয়নের প্রশাসক ও চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও সাকিনা আক্তার সরকারি নির্দেশনা অনুযায়ী সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.