আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কিন্ডারগার্টেন ভিত্তিক সংগঠন "বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরাম" এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনটির প্রধান কার্যালয় দাউদপুর পাবলিক স্কুলে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজির মিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব মো: জহুর আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দাউদপুর পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (শাহেদ)। এছাড়া, গাছতলা মধুমিয়া মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুস সাত্তার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির মূখ্য উদ্দেশ্য হলো শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা।
এই লক্ষ্যকে সামনে রেখে "বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরাম" আগামী ডিসেম্বর মাসে "বিজয়নগর উপজেলা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫" আয়োজনের ঘোষণা দিয়েছে। এই মেধাবৃত্তি পরীক্ষায় দেশের যেকোনো জেলা বা উপজেলার কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসাসহ সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.