ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ৯ নং চরইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে । ১০ এপ্রিল বিকাল ৩ টার সময় চরইসলাসপুর বাজার মাঠ প্রঙ্গনে মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট গোলাম সারুয়ার ভূইয়া খোকন । বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল হুদা সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ রইছ মিয়া মেম্বার ও মোঃ আবু তাহের,যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বুখারী,প্রমুখ। সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্য বলেন, আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে ইঞ্জিনিয়ার শ্যামল ভাইয়ের পাশে থাকতে হবে, ইঞ্জিনিয়ার শ্যামল ভাই দুঃসময় আমাদের পাশে ছিল অত্র এলাকায় শ্যামল ভাইয়ের কোন বিকল্প নাই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের ।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.