ভোরের পত্র ডেক্সঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের শ্রীধর দেবনাথের পুত্র হরেন্দ্র দেবনাথ তার দখলিয়, পৈতৃক সম্পত্তি, নাল জমি,পুকুর, বসত বাড়ি ঘর সহ মোট ৭০ শতাংশ ভূমি বিক্রয় করেছেন,একই ইউনিয়নের পার্শ্ববর্তী এক্তারপুর গ্রামের কাসেম আলীর ছেলে মোঃ ফরহাদ মিয়ার নিকট। বিক্রয়ের পর গত ২৩/০১/২০২৫ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্টার অফিসে দলিল রেজিস্ট্রোর সম্পাদন করে দেন হরেন্দ্র দেবনাথ। দলিল নং ১৩৯০। হরেন্দ্র দেবনাথ তার জেঠাত ভাই সুধীর দেবনাথের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, নিজ বাড়ি ঘর,ফেলে তেলিয়াপাড়া সুরমা নামক স্থানে জায়গা ক্রয় করে, স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। অপর দিকে মোঃ ফরহাদ মিয়ার ক্রয় কৃত বাড়ি জোর পূর্বক দখল করে রেখেছেন মৃত গুরধন দেবনাথের ছেলে সুধীর দেবনাথ। প্রকাশ থাকে যে,শ্রী ধর দেবনাথের, কোন সন্তান না থাকায়, সনাতন ধর্মীয় নিয়মনীতি পালনের মাধ্যমে দত্তক, পৌষ্য পুত্র, দান ও গ্রহন দলিল সম্পাদিত করে,ঔরসজাত সন্তানের মর্যাদা দিয়ে, ও শ্রীধরের স্থাবর অস্তাবর সম্পত্তির মালিক স্বত্তবান করে, দলিল সম্পাদন করা হয়। বিগত ১৭/০৫/১৯৭৬ ইংরেজি সনে,মাধবপুর উপজেলার চাড়া ভাঙ্গা, সাব রেজিস্ট্রার সিলেট অফিসে দত্তক, পোষ্যপুত্র, দান ও গ্রহনের দলিল সম্পাদিত হয়। তখন হরেন্দ্র দেবনাথের বয়স ছিল ৫ বছর ৪ মাস। শ্রী ধর ও তার স্ত্রী ছোট বেলা থেকে হরেন্দ্রকে লালন,পালন করেন। পরবর্তীতে হরেন্দ্রকে বিবাহও করিয়ে পুত্র বধুর মর্যাদা দিয়ে সনাতন ধর্নের নিয়ম নীতি অবলম্বন করে নিজ বাড়িতে আনেন। গত ১/০৩/২০০৪ ইংরেজি সনে শ্রী ধর মৃত্যু বরন করলে,হরেন্দ্র তার ধর্মী নীতি অনুসারে শ্রী ধরের শেষ কৃত্ব সম্পূর্ণ করে শ্রীধরের দেহ দাহ করেন।এবং শ্রাদ্বেয় সম্পূর্ণ করেন।হরেন্দ্র দেবনাথের সকল কাগজ পত্র দেখে, এবং এলাকার লোকজনের সাক্ষী প্রমানের মাধ্যমে হরষপুর ইউনিয়ন পরিষদ, হরেন্দ্র দেবনাথের নামে উত্তরাধিকার সনদ(ওয়ারিস সনদ) গত ৭/৩/২০২৩ ইংরেজি তারিখে প্রদান করেন। হরেন্দ্র দেবনাথের জাতীয় পরিচয় পত্রে ও জন্ম নিবন্ধনে পিতার নাম শ্রী ধর উল্লেখ রয়েছে। হরেন্দ্র দেবনাথ জানান, আমি তখন ছোট, আমার মা মারা যাওয়ার পর, আমাকে এবং বোনদেরকে লালন পালন করতে, আমার বাবার কষ্ট হত, তাই আমাকে দত্তক বা পোষ্য পুত্র হিসেবে দান এবং গ্রহিতা দলিলের মাধ্যমে আমাকে শ্রী ধর দেবনাথ পুত্র মর্যাদায় গ্রহন করেন। আমিও তাহাকে পিতা হিসেবে ভক্তি শ্রদ্ধা করেছি। উক্ত বিষয়ে ফরহাদ মিয়া জানান,আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি, বর্তমানে ছুটি নিয়ে দেশে আসার পর শ্রী ধরের পুত্র হরেন্দ্র দেবনাথ তার দখলিয় সম্পত্তি স্হানীয় লোকজনের উপস্হিতিতে আমি বর্তমান বাজার দরে ক্রয় করিয়া, পুকুরে মাছ চাষ,জমিতে ফসল করিয়া আসতেছি, কিন্ত আমার ক্রয়কৃত বাড়ি ও ঘর জোর পূর্বক দখল করিয়াছে সুধীর দেবনাথ। সুধীরের দখল হইতে আমার ক্রয়কৃত জায়গায় জমি ও বাড়ি ঘর উদ্ধার করার জন্য বিজয়নগর থানা সহ সকল প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে সুধীরের নিকট জানতে চাইলে সে জানায় এই বাড়ি ঘর আমার জেটা মশায়ের বাড়ি ও ঘর। আমি বসবাস করছি।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.