মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মো. কুদ্দুছ মিয়ার মেয়ে মোছা. তাকমিনা বেগমের মোবাইল ফোনে বিয়ে হয় সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের মাফরত আলীর ছেলে সৌদি প্রবাসী সবুজ মিয়ার (২০) সঙ্গে। দেড় বছর আগে বিয়ে হলেও দেশে না ফেরায় স্ত্রীর সঙ্গে দেখা হয়নি স্বামীর।
আর কোনো দেখা হবে না তাদের। সোমবার দুপুর তার নিজ ঘরে আত্মহত্যা করেছেন তাকমিনা।
জানা গেছে, বিয়ের পর এখনো ছেলে প্রবাসে আছেন সবুজ মিয়া। তারা প্রায় সময়ই মোবাইল ফোন ব্যস্ত পেয়ে একজন আরেকজনকে নানান ভাবে দোষারোপ ও কথা কাটাকাটি করে থাকেন। তাকমিনার শাশুড়ি রোববার বিষয়টি নিয়ে মোবাইল ফোনে তাকমিনার সঙ্গে কথা কাটাকাটি করেন। পরে তার স্বামী বিষয়টি নিয়ে তাকমিনাকে গালমন্দ করে। এর পর দুপুরে তিনি আত্মহত্যা করেন।
বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান যুগান্তরকে বলেন, আমরা খবর পেয়ে ঘর থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.