মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন। আজ বৃহষ্পতিবার সকালে ব্রাক্ষণবাড়িয়া নির্বাচন অফিসে ব্রাক্ষণবাড়িয়া ৫ বিজয়নগর এলাকায় সদস্য পদে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।সাংবাদিক মৃনাল চৌধুরী লিটন সাপ্তাহিক তিতাস বানীর সম্পাদক, মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন এর প্রতিষ্টাতা, ধীরেন্দ্র নাথ দত্ত ও ভুপেশ চৌধুরী গন পাঠাগার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি নির্বাচনে বিজয়ী
হয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে ভোটার সহ সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.