ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের সুনিপুণ নেতৃত্বে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার প্রত্যয়ে অবিরত কাজ করে যাচ্ছে বিজয়নগর থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় অদ্য ২৬/৮/২০২৩ খ্রি. তারিখ জনাব মোঃ রাজু আহমেদ, অফিসার ইনচার্জ বিজয়নগর থানার দিক নির্দেশনায় এসআই/মোজাম্মেল হক, আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র, বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়ার নের্তৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর সাকিনস্থ দুলাল মিয়ার বাড়ীর পশ্চিম পাশে হেবজু মিয়ার লিচু বাগানের উত্তর পাশে আসামী ক। সাহিদ মিয়া (৫২), পিতা-রহিছ মিয়া, সাং-সেজামুড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, খ। মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ডিপজল (২৪), পিতা-জুয়েল চৌধুরী, সাং-সেজামুড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়ের দখল ও হেফাজত হইতে ৪৪ বোতল স্কফ সিরাপ উদ্ধার করতঃ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.