ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের সুনিপুণ নেতৃত্বে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার প্রত্যয়ে অবিরত কাজ করে যাচ্ছে বিজয়নগর থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় অদ্য ২৪/৯/২০২৩ খ্রি. তারিখ জনাব মোঃ রাজু আহম্মেদ, অফিসার ইনচার্জ বিজয়নগর থানার দিক নির্দেশনায় এএসআই/আবদুল ওয়াদুদ বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারস্থ নুর মোহাম্মদ সুন্নিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে আঃ রহমান এর টিনশেড ঘরের ভিতর আসামী কমর উদ্দিন (৫০), পিতা-মৃত নাছির উদ্দিন, মাতা-মোছাঃ কমরুন নেছা, সাং-কুলুম ছাড়ারপাড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এর দখল ও হেফাজত হইতে ০২ কেজি গাঁজা উদ্ধার করতঃ আসামীকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.