ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের সুনিপুণ নেতৃত্বে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার প্রত্যয়ে অবিরত কাজ করে যাচ্ছে বিজয়নগর থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় ১৭/১০/২০২৩ খ্রি. তারিখ জনাব মোঃ রাজু আহম্মেদ, অফিসার ইনচার্জ বিজয়নগর থানার দিক নির্দেশনায় এসআই/আবুল কালাম বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন বিজয়নগর থানাধীন ৩নং ইছাপুরা ইউনিয়নের আড়িয়াল সাকিনের চম্পকনগর টু চান্দুরা গামী আড়িয়ল বড় ব্রীজের ১০০ গজ দক্ষিণে পাকা রাস্তা উপর ধৃত আসামী ১। সুমন সাহা (৩৯), পিতা-মৃত রাম কৃষ্ণ সাহা, সাং-উত্তর কান্দা পাড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ২। অর্পা সাহা (২৭), স্বামী-সুমন সাহা, সাং-উত্তর কান্দা পাড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী দ্বয়ের দখল ও হেফাজত হইতে ০৫ কেজি গাঁজা প্রাপ্ত হইয়া উদ্ধার করতঃ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.