
বিজয়নগর প্রতিনিধি:-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। অগ্নিকাণ্ডেরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যদের যৌথ প্রচেষ্টায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, কনফেকশনারী, বিকাশ ও কম্পিউটার, ফার্মেসী, কাঠ ফার্নিচার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি প্রায় ৬০ লক্ষ টাকার অধিক।
এ ব্যাপারে বিজয়নগর ফায়ার সার্ভিসের লিডার মোশারফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের উৎপত্তি কিসে থেকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট দেখে আগুনের সূত্রপাত হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ জানান, মির্জাপুর মোড়ে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রণয়ন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি
সম্পাদক ও প্রকাশক : এইচ.এম. জহিরুল ইসলাম। বার্তা সম্পাদক : আব্দুল্লাহ আল হৃদয় ঠিকানা : বাসা নং ৭৯, ব্লক এইচ, ৭ম তলা, বনানী, ঢাকা ১২১৩ মোবাইল : 01720-653367 ইমেইল : bhorerpotro@gmail.com
Copyright © 2026 ভোরের পত্র. All rights reserved.